
নিউজ ডেস্কঃ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://mopme.gov.bd) পাওয়া যাবে। এবারের পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।
পরীক্ষার সূচি, প্রাথমিক সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে। ইবতেদায়ী সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে সরকার।