
নিউজ ডেস্কঃ বাংলাদেশে দৃষ্টান্তমূলক আবাসন এলাকা স্থাপনের জন্য দিল্লিতে ‘বিজনেস লিডার অব দ্য ইয়ার ইন রিয়েল এস্টেট’ (ESTATE AWARDS) পেলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল বুধবার দিবাগত রাতে দিল্লির একটি পাঁচতারকা হোটেলে তার হাতে এ সম্মাননা তুলে দেন রিম্যাক্স গ্লোবাল অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক রিগ্যান।। সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি প্রদান করে রিম্যাক্স ইন্ডিয়া, ফ্র্যান্সিস ইন্ডিয়া ম্যাগাজিন ও টেলিভিশন জি বিজনেস। আয়োজকদের পক্ষে বাংলাদেশের শীর্ষ এই প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়, রিয়েল এস্টেট ব্যবসাকে কীভাবে আন্তর্জাতিক মানের করা যায় তা করে দেখিয়েছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ।