
নিউজ ডেস্কঃ শিগগিরই সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। গত মঙ্গলবার জেদ্দা কন্স্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জানান, সৌদি প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে রোহিঙ্গা বা অন্য কোন গোষ্ঠী যাতে এই সুবিধার অপব্যবহার করতে না পারে, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায়, জেদ্দা কন্স্যুলেটের কর্মকর্তা, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।