News71.com
 Bangladesh
 21 Aug 19, 12:56 PM
 133           
 0
 21 Aug 19, 12:56 PM

মেঘালয়ে ভারত-বাংলাদেশের ১৪ জেলার ডিসি-ডিএম সম্মেলন শুরু

মেঘালয়ে ভারত-বাংলাদেশের ১৪ জেলার ডিসি-ডিএম সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয় এবং বাংলাদেশের ১৪ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। মেঘালয়ের শিলং শহরের হোটেল পাইন উড এ সকাল ১০ টা থেকে শুরু হয় বৈঠকটি। বৈঠকে মেঘালয়ের সাথে সীমান্ত সংশ্লিষ্ট বাংলাদেশের ৭ জেলা থেকে ৫২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মেঘালয়ের রাজ্যের ৭ জেলা থেকে ৩১ জন এ সম্মেলনে যোগ দিয়েছেন। দ্বি-পাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জামালপুর জেলার জেলা প্রশাসক আহমেদ কবীর এবং ভারতের পক্ষ্যে নেতৃত্ব দেন ইস্ট খাসি হিলস এর জেলা প্রশাসক এম ওয়ার নংব্রি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন