News71.com
 Bangladesh
 20 Aug 19, 01:45 PM
 215           
 0
 20 Aug 19, 01:45 PM

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়॥সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়॥সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

নিউজ দেস্ক: বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। ঢাকায় সফরকালে এমনই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্করের সফরে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার জলবণ্টন চুক্তিসহ অভিন্ন নদীর জলের ভাগ, রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হবে। তিন দিনের সফরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর সফরে বারে বারে উঠে আসছে দুই দেশের মধ্যে প্রবাহিত নদীগুলির জলবন্টন সংক্রান্ত চুক্তি। এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে তিস্তা জলবন্টণের বিষয়। যদিও তিস্তা জলবণ্টন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতেই বিষয়টি ঝুলে রয়েছে। ঢাকা ও নয়াদিল্লি দু তরফেই রাজি। তবে কোনওভাবেই পশ্চিমবঙ্গের সরকারকে বাদ দিয়ে এই চুক্তি হবে না বলে জানানো হয়েছে দিল্লির তরফে।

সোমবার সফরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি ঢাকায় ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে যান। এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ অগস্ট সপরিবারে খুন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। মঙ্গলবার সেখানে গিয়ে বঙ্গবন্ধুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জয়শঙ্কর। সেখানেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ও এই অঞ্চলে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার স্মৃতি অক্ষয় থাকবে। সঙ্গে ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, বিদেশমন্ত্রী হিসেবে বাংলাদেশে আমার প্রথম সফর। দুই দেশের মধ্যে আলোচনা করার মতো অনেক বিষয় আছে। আমরা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে ভারতের বিদেশমন্ত্রীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন