News71.com
 Bangladesh
 20 Aug 19, 11:09 AM
 129           
 0
 20 Aug 19, 11:09 AM

পঞ্চগড় থেকে নিঁখোজ মাদ্রাসাছাত্রীর মৃতদেহ ঢাকার কমলাপুরে ট্রেনের বগি থেকে উদ্ধার ॥

পঞ্চগড় থেকে নিঁখোজ মাদ্রাসাছাত্রীর মৃতদেহ ঢাকার কমলাপুরে ট্রেনের বগি থেকে উদ্ধার ॥

নিউজ ডেস্কঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় মেরামতের জন্য রাখা ট্রেনের একটি বগি থেকে মোছা. আসমা (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আসমা রোববার (১৮ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে নিখোঁজ হয়েছিলেন। সোমবার (১৯ আগস্ট) সকালে কমলাপুর রেলস্টেশনে ওয়াশ ফিল্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আসমা পঞ্চগড় সদর উপজেলার শীলপাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে তার গ্রামের বাড়িতে থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, কমলাপুরের ওয়াস ফিল্ডের পরিত্যক্ত বলাকা ট্রেনের বগির বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার আগে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে আসমার চাচা মো. রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৮ আগস্ট সকাল থেকে তার ভাতিজি নিখোঁজ ছিলেন। সোমবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন