
নিউজ ডেস্কঃ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব দণ্ডিত আসামির সাজা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ১৫ আগস্টের ঘটনায় নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, আমরা সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা নিশ্চয়ই তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও মানি লন্ডারিং হামলার রায় কার্যকর করার জন্য তাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো।