News71.com
 Bangladesh
 19 Aug 19, 08:08 PM
 200           
 0
 19 Aug 19, 08:08 PM

বাড়িতে পানি জমলে দণ্ডিত হবেন মালিক ॥ বিভাগীয় কমিশনার চট্টগ্রাম  

বাড়িতে পানি জমলে দণ্ডিত হবেন মালিক ॥ বিভাগীয় কমিশনার চট্টগ্রাম   

নিউজ ডেস্কঃ যেসব ঘরবাড়িতে পানি জমে থাকছে, সেসবের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি বলেন, বাসাবাড়িগুলোতে পানি জমে থাকার কারণে এডিস মশা ডিম পাড়ে। তাই মালিকদের যদি এসবের কারণে কোনো ধারায় আইনের আওতায় আনা না যায়, তাহলে পরিবেশ আইনে হলেও যেন ব্যবস্থা নেওয়া হয়। আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। আবদুল মান্নান তাঁদের সতর্ক করে বলেন, ‘এডিস মশার বিস্তারের সঙ্গে জড়িত কতজন মানুষকে দণ্ড দেওয়া হয়েছে, তা দেখতে চাই।’ আইনশৃঙ্খলা কমিটির সভার আগে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স সভা এবং পরে জেলা প্রশাসকদের সমন্বয় ও রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জুন মাসের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো জুলাই মাসে কী রকম অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন