News71.com
 Bangladesh
 19 Aug 19, 07:30 PM
 190           
 0
 19 Aug 19, 07:30 PM

বিমানের নতুন ড্রিমলাইনার গাঙচিল আকাশে উড়বে ২২ আগস্ট॥

বিমানের নতুন ড্রিমলাইনার গাঙচিল আকাশে উড়বে ২২ আগস্ট॥

নিউজ ডেস্কঃ রাষ্ট্রিয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনার গাঙচিল আকাশে উড়বে আগামী ২২ আগস্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ এই ড্রিমলাইনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিমানটি দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানা গেছে। ড্রিমলাইনারটি উদ্বোধনের তারিখ নিশ্চিত করে বিমানের উপ মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহের খন্দকার বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গাঙচিল উদ্বোধন করার পর ওইদিন বিকেল ৫টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবী ফ্লাইট যাবে। এর আগে, যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে গত ২৫ জুলাই বিমানটি ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে এই ড্রিমলাইনার নামকরণ করা হয়েছে গাঙচিল।

বিমান সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য ২১০ কোটি ইউএস ডলারের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই চুক্তির আওতায় ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে ছয়টি বিমান। বাকি চারটি বিমান হলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর মধ্যে তিনটি বিমান বহরে যুক্ত হলো। বাকি একটি বিমানের একটি এই বছরের সেপ্টেম্বরে আসবে।আকাশবীণায় আসন সংখ্যা ২৭১টি। এরমধ্যে বিজনেস ক্লাস ২৪টি এবং ২৪৭টি ইকোনমিক ক্লাস। এটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে উড়তে সক্ষম। বিমানটির ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)। বিমানটি নিয়ন্ত্রিত হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এই বিমান ওজনে হালকা। ভূমি থেকে বিমানটির উচ্চতা ৫৬ ফুট। দু’টি পাখার আয়তন ১৯৭ ফুট। বিমানটির যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে ওয়াইফাই সুবিধা। এছাড়া, আকাশে উড্ডয়নের সময় ফোন কল করতে পারবেন যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন