News71.com
 Bangladesh
 19 Aug 19, 06:44 PM
 486           
 0
 19 Aug 19, 06:44 PM

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি বাস্তবায়ন করার দাবিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটায় ঢাকা আরিচা সড়কের পাশে মানববন্ধন শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। যুবলীগ নেতা ও ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া দিপুর নেতৃত্বে ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল ছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ কর্মী তুষার আহমেদ, রবিন খান রিজভী, জুবায়ের আহমেদ অনিক, নওশাদ খান শুভ, সুমন হোসেনসহ অর্ধশত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন