News71.com
 Bangladesh
 19 Aug 19, 06:17 PM
 134           
 0
 19 Aug 19, 06:17 PM

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে পুলিশের উদ্যোগ॥

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে পুলিশের উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পুলিশ। গাড়ির গতি নিয়ন্ত্রণে মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় তিনি জানান, মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষাসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্রের ব্যবহার শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন