News71.com
 Bangladesh
 19 Aug 19, 06:15 PM
 129           
 0
 19 Aug 19, 06:15 PM

স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই আমার উপর হামলা হয়।। ভিপি নুর

স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই আমার উপর হামলা হয়।। ভিপি নুর

নিউজ ডেস্কঃ পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন শাহের নির্দেশেই আমার ওপর হামলা হয়। বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মলনে গত ১৪ আগস্ট পটুয়াখালিতে তার ওপর হামলার ঘটনা বর্ণনা করে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিন্ন মতের মানুষের উপর দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আপনার দলের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দলীয় প্রভাবমুক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করুন। ভিপি নুর বলেন, গত এক বছরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে ৮ বার হামলার শিকার হয়েছি। এসব হামলার সাথে জড়িতদের বিচারের জন্যও নুর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। পটুয়াখালিতে হামলায় প্রায় ২০-২৫ জন আহত হয়। এ সময় ১০ টি মটরসাইকেল ভাংচুর, ২ টি ডিসএলআর ও ৮৯ হাজার টাকা ছিনতাই হয় বলে অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন