News71.com
 Bangladesh
 19 Aug 19, 10:54 AM
 191           
 0
 19 Aug 19, 10:54 AM

বাংলাদেশের বাজারে ভরিতে ১১৬৬ টাকা বাড়ানো হল স্বর্ণের দাম॥

বাংলাদেশের বাজারে ভরিতে ১১৬৬ টাকা বাড়ানো হল স্বর্ণের দাম॥

নিউজ ডেস্কঃ চলতি আগস্ট মাসে দ্বিতীয়বার দাম বৃদ্ধির ১০ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এনিয়ে এমাসেই বাংলাদেশের বাজারে সোনার দাম ৩ বার বাড়ল । এবার প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। আর এই নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হবে। কোন নিয়ম নীতি না মেনে আভ্যন্তরিন বাজারে ইচ্ছানুযায়ি সোনার দাম বাড়িয়ে চলেছে বাজুস। ক্রেতারা মনে করেন সরকারের উচিত এখনই বাজুসের কর্মকান্ডে লাগাম টানা। গতকাল রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন বর্ধিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৮৭৫ টাকা)। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৩ হাজার ৩৬৩ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা)। আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ২৪৫ টাকা)। এর আগে এ মানের স্বর্ণের দাম পড়তো ৪৮ হাজার ৩৪৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২৯ হাজার ১৬০ টাকা। যা এর আগে ছিলো ২৭ হাজার ৯৯৩ টাকা। এর আগে গত ৬ ও ৮ আগস্ট দুই দফায় অলংকার তৈরির এই ধাতুর দাম বাড়ানো হয়। এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও কিছুটা কমানো হয়েছে রুপার দাম। প্রতি ভরি রুপার দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে কমে হয়েছে ৯৩৩ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন