
নিউজ ডেস্কঃ অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনায় যোগ দিতে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং যাচ্ছেন ৭ জেলার জেলা প্রশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস ও নারোটিকস বিভাগের ৫২ জন কর্মকর্তা। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নেতৃত্বে আগামীকাল সোমবার সকালে সিলেটের তামাবিল চেকপোষ্ট হয়ে ভারতের ডাউকি চেকপোষ্ট দিয়ে মেঘালয়ে প্রবেশ করবেন জামালপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা। এরপর শিলংয়ে আগামী মঙ্গলবার দিনব্যাপি সীমান্ত হত্যা বন্ধ, মাদক ও গরু পাচারসহ চোরাচালান বন্ধ, বর্ডার হাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অভিন্ন বেশকিছু সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
কুড়িগ্রামের ৮ সদস্যের টিমে রয়েছেন, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিজিবি'র ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, রাজিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নারোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন ও রৌমারী কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম।