News71.com
 Bangladesh
 18 Aug 19, 07:28 PM
 58           
 0
 18 Aug 19, 07:28 PM

গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন॥

গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই ইসরাইলের ছুরিকাঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৭) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলায় গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে ইসমাইল ও তার ছোট ভাই ইসরাইল হোসেনের মধ্যে দ্বন্দ্ব ছিল। গত শনিবার রাতে ওই সব দ্বন্দ্ব নিরসনে পারিবারিক শালিসের আয়োজন করা হয়। শালিসে দুই ভাইয়ের বাক বিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই ইসরাইল বড় ভাই ইসমাইলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা ইসমাইলকে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইসমাইলের মৃত্যু হয়। তিনি আরও জানান, এনিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন