News71.com
 Bangladesh
 18 Aug 19, 06:50 PM
 76           
 0
 18 Aug 19, 06:50 PM

জয়ন্তীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ধর্ষকরা’॥ পিবিআই

জয়ন্তীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ধর্ষকরা’॥ পিবিআই

নিউজ ডেস্কঃ চাঁদপুরের স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশের বিশেষায়িত তদন্তকারী শাখা পিটিআই । এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামাল হোসেন ও আনিছুর রহমান নামের দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ রবিবার বিকেলে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এই তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।

তিনি বলেন, ঘটনার দিন শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী তার বাস ভবনে একাই অবস্থান করছিলেন। এসময়, ওই এলাকার ডিশের লাইনম্যান জামাল হোসেন ও ডিশ লাইনের মালিক আনিছুর রহমান মাদক সেবন করে সুকৌশলে ডিশের তার ঠিক করার কথা বলে জয়ন্তীর রুমে ঢুকে। তখন তারা উভয়ই তাকে ধর্ষণ করে এবং তা ধামাচাপা দিতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সমর্থ হয় পিবিআই। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। আসামি জামাল হোসেন ১৬৪ ধারায় এই ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সহযোগী আনিছুর রহমানের কথাও বলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন