News71.com
 Bangladesh
 18 Aug 19, 06:47 PM
 99           
 0
 18 Aug 19, 06:47 PM

সাজা ঘোষনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার॥

সাজা ঘোষনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমানকে শনিবার ভোরে পাবনা জেলার ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ১৯৯৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান একই উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সাথী নামের এক তরুণীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান। সেখানে তিনি সাথী খাতুনকে কয়েকদিন ধরে ধর্ষণ করে পরে তাকে হত্যা করে লাশ গুম করেন। সম্প্রতি দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকা আসামি সিদ্দিকুরের অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে, শনিবার ভোরে পাবনা জেলার ফরিদপুর থেকে আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন