
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাসভীর এফ আর টাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভীরকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভেলপার কোম্পানি রূপায়ণ ভবনটির ২০ ও ২১তম তলাটি জাতীয় পার্টির প্রয়াত সাবেক সাংসদ মাইদুল ইসলামের কাছে বিক্রি করে। মাইদুল ইসলামের কাছ থেকে ফ্লোর দুইটি কিনে নেন কাশেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর উল ইসলাম। এরপর তিনি নকশা পরিবর্তন করে ছাদের ওপর আর দুইটি তলা নির্মাণ করেন।