News71.com
 Bangladesh
 18 Aug 19, 12:06 AM
 93           
 0
 18 Aug 19, 12:06 AM

সরকার আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়॥মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়॥মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত চালাচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য দেশে কেবল একটি দল থাকবে, আর কোনো দল থাকবে না। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ তার অনুসারীরা বিএনপিতে যোগদান করেন। বিএনপি মহাসচিব তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন