News71.com
 Bangladesh
 17 Aug 19, 08:09 PM
 69           
 0
 17 Aug 19, 08:09 PM

বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের কৃষকদের পুনর্বাসনের দাবি জানাল কৃষি বিভাগ॥

বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের কৃষকদের পুনর্বাসনের দাবি জানাল কৃষি বিভাগ॥

নিউজ ডেস্কঃ বোরো ধানের দরপতনে অনেকটা কোমরভাঙা উত্তরের কৃষকের সামনে এবার বন্যা বিড়ম্বিত আমন আবাদ। বড় বড় বিপর্যয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়া এ অঞ্চলের কৃষি ও কৃষকদের রক্ষায় এখনই পুনর্বাসনের দাবি উঠেছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের অনেক জমি এখনও তলিয়ে আছে। নষ্ট হয়েছে বীজতলা। চাইলেও এবার আমন আবাদ করতে পারবে না বন্যায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার কৃষক। তুলনামূলক কম বন্যা হওয়া এলাকাগুলোতেও এবার চারা রোপণ হয়েছে মৌসুম শুরুর এক মাস পর। এসব এলাকায় ছিল চারা সংকট। তবে বীজতলা নষ্ট হওয়ার ফলে চারা সংকট হলেও তা খুব একটা সমস্যার কারণ হবে না বলে দাবি কৃষি কর্মকর্তার।

রংপুর কৃষি অঞ্চলের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, আমরা কৃষকদের জন্য প্রয়োজনীয় বীজ মজুত রেখেছি যাতে তারা ক্ষতি থেকে পুষিয়ে উঠতে পারেন। রংপুর কৃষি অঞ্চলের ৫টি জেলায় এবার ছয় লাখ ৩৫ হাজার ৪শ' হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। মারাত্মক দরপতন ও প্রলম্বিত বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা এই অঞ্চলের কৃষকদের পক্ষে সহজসাধ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের রক্ষায় প্রণোদনা ভর্তুকি শুধু নয় সরকারি পর্যায়ে ব্যাপক পুনর্বাসন কর্মসূচির দাবি করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন