News71.com
 Bangladesh
 17 Aug 19, 12:58 PM
 80           
 0
 17 Aug 19, 12:58 PM

রাজধানীতে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন॥

রাজধানীতে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।

অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার বলেছিলেন, এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে বলতে হবে। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই এ বস্তিবাসীর জন্য বাউনিয়া বাঁধে ফ্ল্যাট নির্মাণ করেছেন। তাদের সেখানে যাওয়ার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন