News71.com
 Bangladesh
 17 Aug 19, 11:20 AM
 105           
 0
 17 Aug 19, 11:20 AM

১৪ বছরেও শেষ হয়নি ৬৩ জেলায় জেএমবির বোমা হামলার বিচার॥

১৪ বছরেও শেষ হয়নি ৬৩ জেলায় জেএমবির বোমা হামলার বিচার॥

নিউজ ডেস্কঃ ২০০৫ সালে সারাদেশের ৬৩টি জেলায় বোমা হামলার ঘটনায় ১৪ বছরেও শেষ হয়নি ৫৯টি মামলার বিচার কাজ। এ ঘটনায় সারাদেশে দায়ের করা মামলায় এ পর্যন্ত সাজা দেয়া হয় ৩২২ জনকে যার মধ্যে ২৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণের পর্যায়ে এসে সঠিক সময়ে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় বিলম্বিত হচ্ছে বিচার কাজ। সারাদেশে দায়ের করা ১৫৯টি মামলার মধ্যে গত বছর একটি মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও, এখনও পলাতক রয়েছেন অনেক আসামি। মামলার অভিযোগপত্রে ১ হাজার ৭২ জনকে আসামি করা হলেও জামিনে আছে ১৩৩ আসামি। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩টি জেলায় একসাথে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)। বোমার আঘাতে দু'জন নিহত ও ১০৪ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন