News71.com
 Bangladesh
 16 Aug 19, 11:47 PM
 104           
 0
 16 Aug 19, 11:47 PM

সাড়ে ৩ ঘণ্টা পর নিভল মিরপুর বস্তির আগুন॥

সাড়ে ৩ ঘণ্টা পর নিভল মিরপুর বস্তির আগুন॥

নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ঢাকার মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তার আগে ওই বস্তির দুই থেকে আড়াই হাজারের ঘরের প্রায় সবগুলোই পুড়ে গেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-৭ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা বস্তিতে আগুন লাগে। চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে গড়ে তোলা হয়েছিল বস্তিটি।ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ব্যাপকতা দেখে পরে আরও ইউনিট বাড়ানো হয়। শেষ পর্যন্ত ২০টি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পরিদর্শক গোলাম রাব্বানী বলেন, বস্তিতে দুই থেকে আড়াই হাজার ঘর ছবলে “প্রায় সব ঘরই পুড়ে গেছে।” অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুইজন আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে তারা আগুনে দগ্ধ হয়েছেন না কি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন