News71.com
 Bangladesh
 16 Aug 19, 07:53 PM
 100           
 0
 16 Aug 19, 07:53 PM

বন্দুকযুদ্ধে নিহত বরগুনার সেই নয়ন বন্ডের বাসায় চুরি ॥

বন্দুকযুদ্ধে নিহত বরগুনার সেই নয়ন বন্ডের বাসায় চুরি ॥

নিউজ ডেস্কঃ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধলক্ষাধিক নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে নয়নের মা সাহিদা বেগম দাবি করেছেন। সাহিদা বেগম জানান, তিনি এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা তালা ভাঙা দেখতে পেয়ে তাকে খবর দেন। বাসায় এসে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান তিনি।

তিনি আরও জানান, নয়নের মিলাদের জন্য বাসায় তিনি ৪১ হাজার টাকা রেখেছিলেন এবং তার পুত্রবধূর কক্ষে ১৪ হাজার টাকা রাখা ছিল। এছাড়াও, দেড় ভরি ওজনের কানের ঝুমকা, আট আনা ওজনের কানের রিং, তিন ভরি ওজনের গলার হার, তিন ভরি ওজনের হাতের রুলি ও এক ভরি ওজনের মাথার টিকলি খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলেও তিনি। পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেন। এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, নয়নের মা চুরির খবরটি জানিয়েছেন। তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন