News71.com
 Bangladesh
 16 Aug 19, 07:38 PM
 103           
 0
 16 Aug 19, 07:38 PM

মুল্য ঠিক রাখতে চামড়া বিদেশে রফতানি চালু রাখা উচিত॥জাপা চেয়ারম্যান জিএম কাদের

মুল্য ঠিক রাখতে চামড়া বিদেশে রফতানি চালু রাখা উচিত॥জাপা চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মুল্য ঠিক রাখতে চামড়া বিদেশে রফতানি চালু রাখা উচিত। যারা চামড়ার ব্যবসা করতে চায় তাদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে। সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবেই দিতে পারে। তবে, গরীব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেয়া ঠিক নয়। আজ শুক্রবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত আলোচনায় গণমাধ্যম কর্মীদের সাথে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, প্রকৃত মূল্য পেতে যথেষ্ট বিক্রেতা ও ক্রেতা থাকতে হয়। কোরবানির সময় অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায় না, আবার বিদেশেও রফতানি করতে দেয়া না হলে যেকোন মূল্যেই মুষ্টিমেয় ক্রেতাদের কাছে বিক্রি করতে হয়।

পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা উপলক্ষ্যে আগামী ২৩ আগস্ট আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। ঢাকা মহানগর উত্তর-এর যৌথ সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি এস.এম. ফয়সল চিশতী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন