
নিউজ ডেস্কঃ জনগণের সম্পৃক্ততা না থাকলে এককভাবে হরতাল বা অবরোধ করে সরকারবিরোধী আন্দোলনে কোন সুফল আসবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের সঙ্গে ঐক্য হয়েছিলো, তবে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে নিজেদের শক্তি যাচাইয়ে এই মুহুর্তে এককভাবে আন্দোলনে আছে বিএনপি।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের একের পর এক ব্যর্থতায় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কাঠামো ভেঙ্গে পড়েছে। ফখরুল আরও বলেন, হঠাৎ করে এককভাবে হরতাল অবরোধ করে জনগণের সম্পৃক্ততা আশা করা যাবে না। সরকারবিরোধী আন্দোলনে গত দশ বছরের অভিজ্ঞতা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব বলেন, সরকারের অত্যাচার নির্যাতনে আন্দোলন সফল না হলেও ঘুরে দাঁড়ানোর সময় হয়তো অনেকটাই কাছে।