News71.com
 Bangladesh
 16 Aug 19, 06:33 PM
 74           
 0
 16 Aug 19, 06:33 PM

বঙ্গবন্ধু সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়ছে॥

বঙ্গবন্ধু সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়ছে॥

নিউজ ডেস্কঃ ঈদ শেষে যানবাহনের চাপ আবারও বৃদ্ধি পেয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া ও হাটিকুমরুল-চান্দাইকোনা মহাসড়কে। তবে কোথায় বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ১৭ হাজারের অধিক যানবাহন চলাচল করেছে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় গুন বেশি। তবে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে খানা-খন্দ ও উঁচু-নিচু থাকায় যানবাহনগুলি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এছাড়া নলকা ও ধোপাকান্দির কাছে দুটি সরু ব্রিজ পার হতে সময় লাগার কারণে হাটিকুমরুল-বঙ্গবন্ধু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ অত্যাধিক বেশি। তবে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন