News71.com
 Bangladesh
 16 Aug 19, 11:54 AM
 152           
 0
 16 Aug 19, 11:54 AM

নদীতে মিলছে না পর্যাপ্ত ইলিশ ॥ দেনায় জেলেরা

নদীতে মিলছে না পর্যাপ্ত ইলিশ ॥ দেনায় জেলেরা

নিউজ ডেস্কঃ ভরা মৌসুমেও ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। বেশি ইলিশ পাওয়ার আশায় প্রতিদিন নদীতে গেলেও ফিরতে হচ্ছে খালি নৌকা নিয়ে। এতে করে জেলেরা নতুন করে জড়িয়ে পড়ছে ধারদেনায়। আর লোকসানের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। জলবায়ু পরিবর্তনের কারণে সাগর থেকে ইলিশ নদীতে আসতে দেরি হচ্ছে উল্লেখ জেলেদেরকে ধৈর্য্য ধরার পরামর্শ মৎস্য বিভাগের।

মৎস্য বিভাগের তথ্য মতে, বছরের জুন মাস থেকে ইলিশ মৌসুম শুরু হলেও মূলত ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে আগস্ট মাস থেকে। এ বছর আগস্টের ১৫ দিন কেটে গেলেও সেই কাঙ্ক্ষিত ইলিশের ঝাঁকের দেখা মেলেনি ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। ইলিশ পাওয়ার জন্য পর্যাপ্ত বর্ষা, নদীতে প্রচুর পানিসহ সব লক্ষণগুলো থাকলেও নেই শুধু ইলিশের ঝাঁক। তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নদীতে ছুটছে হাজার হাজার জেলে নৌকা-ট্রলার।যা দিয়ে ট্রলারের তেল খরচ উঠলেও অভাব-অনটনে থাকা জেলে পরিবারে সচ্ছলতা ফিরে আসেনি। তাই ইলিশনির্ভর বিশাল এ জনগোষ্ঠীর জীবন-জীবিকা এখন নানামুখী সংকটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন