News71.com
 Bangladesh
 16 Aug 19, 11:52 AM
 103           
 0
 16 Aug 19, 11:52 AM

রোদ-বৃষ্টির খেলা আরো দুদিন ॥ আবহাওয়া অধিদপ্তর

রোদ-বৃষ্টির খেলা আরো দুদিন ॥ আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরে প্রকৃতিতে চলছে রোদ-বৃষ্টির খেলা। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও দিনের বেশিরভাগ সময় বৃষ্টি চলছে কখনও মুষলধারে কখনও হালকা। রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় আবহাওয়ার এই চেহারা। আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন। আবহাওয়াবিদরা বলছেন, প্রকৃতির এই অবস্থা চলবে আরো দুইদিন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে যে থেমে বৃষ্টিপাত চলছে তা আরো দুই দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে দুই-তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে এ মাসে স্বল্পমেয়াদী বন্যাও হতে পারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন