News71.com
 Bangladesh
 16 Aug 19, 11:45 AM
 236           
 0
 16 Aug 19, 11:45 AM

২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ॥

২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ॥

নিউজ ডেস্কঃ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ২২ আগস্ট শুরু হবে । গতকাল বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিনট থু রয়টার্সকে জানান, ২২ আগস্ট তিন হাজার ৪৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হবে। বাংলাদেশ থেকে পাঠানো ২২ হাজারের তালিকা থেকে প্রাথমিকভাবে এ পরিমাণ রোহিঙ্গা মিয়ানমার ফিরিয়ে নেবে বলে জানান তিনি।

উল্লেখ্য জাতিগত নিধন ও গণহত্যার প্রেক্ষাপটে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হয়। একই বছরের ৬ জুন নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যর্পণের তারিখ নির্ধারণ করা হয়। তবে আবারও হামলার মুখে পড়ার আশঙ্কায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে অস্বীকৃতি জানানোয় ব্যর্থ হয় ওই উদ্যোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন