
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ও পরিবারের অন্যন্য সদস্য এবং আত্মীয় স্বজনসহ মিলাদে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও এডভোকেট সাহারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা ও মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের অন্যান্য শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।