
নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে শামিম রেজা (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম রেজা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।এই দুর্ঘটনায় বাসের আরও ৩-৪ যাত্রী আহত হন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।