News71.com
 Bangladesh
 15 Aug 19, 07:51 PM
 107           
 0
 15 Aug 19, 07:51 PM

নোয়াখালীতে তীব্র হচ্ছে মেঘনার ভাঙন॥ বিলীন হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা

নোয়াখালীতে তীব্র হচ্ছে মেঘনার ভাঙন॥ বিলীন হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা

নিউজ ডেস্কঃ নোয়াখালীর তিন উপজেলায় মেঘনা নদীর ভাঙন তীব্রতর হচ্ছে। এতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। বাস্তুভিটা হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ। নতুন নতুন এলাকা ভাঙতে থাকায় বসতি সরিয়েও শেষ রক্ষা হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভাঙন রোধে মেগা প্রকল্প নেয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন হলে স্থায়ীভাবে ভাঙন রোধের পাশাপাশি উপকূলীয় এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 পর্যটনের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে। কৃষি ও মত্স্য সম্পদেও এ উপজেলা বেশ সমৃদ্ধ। তবে মেঘনা নদীর ভাঙনের কবলে সর্বস্ব হারাচ্ছে এ উপজেলার বাসিন্দারা। নদীর তীব্র স্রোত আর জোয়ারের পানিতে প্রতি বছরই বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, হাট-বাজার, সড়ক, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, বেড়িবাঁধসহ বিভিন্ন স্থাপনা। কোথাও কোথাও বালির ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন