
নিউজ ডেস্কঃ শরীয়তপুরের গোসাইরহাট থানার একটি মামলার আসামি সুমন পাইক (৩০) হাসপাতাল থেকে পালিয়ে গেছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরা থেকে তিনি পালিয়া যান। সেখানে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গোসাইরহাট উপজেলার ধিপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়ার সাথে একটি পুকুরে ঘাটলা নির্মান করা নিয়ে মঙ্গলবার বিকালে সুমন পাইকের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্স হয়।
ওই ঘটনায় সুমন পাইক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মঙ্গলবার রাতে মিলন মিয়া আট ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় সুমন পাইককে আসামি করা হয়। সুমনসহ আসামিদের আটক করতে যায় পুলিশ। তখন জানতে পারে এজাহার ভূক্ত আসামি সুমন হাসপাতালে ভর্তি রয়েছে। রাতেই তার প্রহারায় পুলিশ নিযুক্ত করা হয়। ভোরের দিকে সুমন হাসপাতাল থেকে পালায়।তখন সেখানে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হেলাল উদ্দিন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আর সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।