News71.com
 Bangladesh
 15 Aug 19, 01:21 PM
 110           
 0
 15 Aug 19, 01:21 PM

পাওনা টাকা চাইতে গিয়ে ইসলামপুরে চাচার হাতে ভাতিজা খুন॥

পাওনা টাকা চাইতে গিয়ে ইসলামপুরে চাচার হাতে ভাতিজা খুন॥

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে মাত্র সাড়ে তিন হাজার টাকার জন্য চাচার ফালার আঘাতে ভাতিজা ইদ্রিস আলী (৩৫) নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আকন্দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , কিছুদিন আগে চাচা জালাল মিয়া ভাতিজা ইদ্রিস আলীর নিকট থেকে সাড়ে তিন হাজার টাকা ধার নেয়। গতকাল বুধবার সকালে ভাতিজা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। 

 

 

উভয়ের উত্তেজিত কথোপকথনের এক পর্যায়ে চাচা জালাল ও জালালের ভাই আসমতের হাতে থাকা ফালা দিয়ে ভাতিজা ইদ্রিসের বুকে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জালাল ও আসমত পালিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন