News71.com
 Bangladesh
 15 Aug 19, 11:44 AM
 89           
 0
 15 Aug 19, 11:44 AM

যমুনায় বরযাত্রীবাহী নৌকাডুবি॥ স্ত্রীর মৃত্যু, স্বামীসহ নিখোঁজ ২

যমুনায় বরযাত্রীবাহী নৌকাডুবি॥ স্ত্রীর মৃত্যু, স্বামীসহ নিখোঁজ ২

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে বিয়ের বরযাত্রীবাহী নৌকাডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।নিহত রিনা বেগম (৫০) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার সাতকুড়া চরবড় আদরা গ্রামের  জাবেদ তরফদারের স্ত্রী।

 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি আদরা গ্রামের গ্রাম থেকে প্রায় ৩০জন বিয়ের যাত্রীসহ নৌকাটি কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের গোদারবাগ এলাকায় যাচ্ছিল। পথে নৌকাটি কাজিপুর উপজেলার সিন্না এলাকায় পৌছলে বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে সবাই সাতরিয়ে উঠতে পারলেও রিনা বেগম মারা যায় এবং রিনা বেগমের স্বামী জাবেদ তরফদারসহ পুলিশ সদস্য বেলাল হোসেন নিখোঁজ রয়েছেন।পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলেও তিনি জানিয়েছেন।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন