News71.com
 Bangladesh
 15 Aug 19, 11:42 AM
 90           
 0
 15 Aug 19, 11:42 AM

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু॥

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে স্কুলছাত্রী উপমা (১৫)।  বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় একটি অজ্ঞাত যান তাদের মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়।

 

আহত উপমাকে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে।  আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান। উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের  দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফু'র মেয়ে।নিহত আরিফ ও আহত উপমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানাগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন