News71.com
 Bangladesh
 15 Aug 19, 09:04 AM
 91           
 0
 15 Aug 19, 09:04 AM

পটুয়াখালীতে ডাকসু ভিপি নূরের ওপর হামলা ॥ আহত ২৫

পটুয়াখালীতে ডাকসু ভিপি নূরের ওপর হামলা ॥ আহত ২৫

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনায় খালা বাড়ি বেড়াতে যাওয়ার পথে দশমিনা ও গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর এর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরের সাথে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গি আহত হয়েছেন। এসময় নুরুল হক নুরের মোটরসাইকেল বহরে থাকা ১০ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে দাবি করা হয়েছে।

নুরুল হক নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু বলেন, " গলাচিপা থেকে মোটরসাইকেল যোগে দশমিনায় তাদের বাড়ি যাবার পথে উলানিয়া ব্রীজের কাছে একদল সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন বর্তমানে সে অজ্ঞান অবস্থায় রয়েছে। এই হামলায় নুরের সাথে থাকা আরও অন্তত ২৫ জন আহত হয়।" বর্তমানে তারা অবরুদ্ধবস্থায় রয়েছেন বলে দাবি করেন তিনি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন