
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি রহমান-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। দুর্যোপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরার সময় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ উপকূলে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারের ১১ জেলে জীবীত উদ্ধার হলেও ইলিশ বোঝাই ট্রলারটি নিখোঁজ রয়েছে।
সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা ফিরে আসার পর ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মৎস্য ব্যবসায়ী আফজাল পহলান এ তথ্য নিশ্চিৎ করেছেন। ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক জানান, ট্রলার ডুবিতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের খোঁজে রাজেশ্বরের এফবি রহমান ও এফবি মাহিনুর নামের দুটি ট্রলার বিকেলে ঘটনাস্থলে রওয়া হয়েছে।