News71.com
 Bangladesh
 15 Aug 19, 09:02 AM
 99           
 0
 15 Aug 19, 09:02 AM

ঠাকুরগাঁওয়ে প্রেমিক যুগলকে প্রকাশ্যে অপহরণের চেষ্টা॥ আটক ২

ঠাকুরগাঁওয়ে প্রেমিক যুগলকে প্রকাশ্যে অপহরণের চেষ্টা॥ আটক ২

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এক প্রেমিক-যুগলকে প্রকাশ্যে অপহরণ করার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে  ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, হিরু বিশ্বাস (১৮) শহরের আশ্রমপাড়া মহল্লার গৌর বিশ্বাসের ছেলে ও অটোচালক মোহাম্মদ ইসলাম (৩৫) শহরের কলেজপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে।  

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রশেয়া গ্রাম থেকে নলিনী কান্ত বর্মণের ছেলে প্রেমিক সৌরভ চন্দ্র রায় ও একই এলাকার সিন্ধু রাম অধিকারের মেয়ে প্রেমিকা স্মৃতি রাণী ঠাকুরগাঁও শহরের বড়মাঠে ঘুরতে আসেন।বড়মাঠে চটপটি-ফুসকা খাওয়া শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠে বসেন প্রেমিক সৌরভ চন্দ্র রায় ও প্রেমিকা স্মৃতি রাণী। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা অপহরণকারী ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার হিরু বিশ্বাসসহ আরও কয়েকজন যুবক তাদের অপহরণ করে।

পরে ওই প্রেমিক-যুগলকে অপহরনকারিরা প্রকাশ্যে জোরপূর্বক তাদের অটোরিক্সায় তুলে নেয়। এরপর তারা শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ওই প্রেমিক-যুগল বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে অটোরিক্সাকে থামায় এবং অপরহরণকারী হিরু বিশ্বাস ও অটোচালক ইসলামকে আটক করে মারধর শুরু করে। তবে পরিস্থিতি বেগতিক দেখে অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন