News71.com
 Bangladesh
 15 Aug 19, 09:00 AM
 84           
 0
 15 Aug 19, 09:00 AM

জাতীয় শোক দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা॥প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গিপাড়া

জাতীয় শোক দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা॥প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গিপাড়া

নিউজ ডেস্কঃ আজ বুধবার ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, শোকদিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন শ্রে ণী-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। তবে শোকদিবসের সকালে জাতীর জনকের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে সবার আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি যাবেন বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে। বনানীতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যাবেন বঙ্গবন্ধু’র জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় । 

 

 

জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে ডিএমপি ৩২ নম্বর ও বনানী কবরস্থান ঘিরে নিশ্ছিদ্র সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকা সুইপিং করা হবে। ধানমন্ডি লেকেও পুলিশের নৌ-প্রহরা থাকবে।প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ও ভিভিআইপিরা ধানমন্ডি ২৭ নম্বর হয়ে পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে পূর্ব পাশ দিয়ে বেরিয়ে যাবেন। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বর এলাকা সর্বসাধারণের জন্য উন্মূক্ত করে দেওয়া হবে। জনসাধারণ সবাই রাসেল স্কয়ার অর্থাৎ পূর্ব পাশ দিয়ে প্রবেশ করে পশ্চিম পাশ দিয়ে বের হয়ে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন