News71.com
 Bangladesh
 14 Aug 19, 11:56 AM
 182           
 0
 14 Aug 19, 11:56 AM

প্রাকৃতিক দূর্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটকদের দুর্ভোগ॥

প্রাকৃতিক দূর্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটকদের দুর্ভোগ॥

নিউজ ডেস্কঃ সকাল থেকেই আকাশ বেশ মেঘলা, থেমে থেমে চলছে বৃষ্টিও। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। কিন্তু সৈকতে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের। খানাখন্দে ভরা সড়ক পেরিয়ে যেমন সৈকতে আসতে হচ্ছে, তেমনি সৈকতে নামতেও নিতে হচ্ছে ঝুঁকি।

মঙ্গলবার বিকেলে সৈকতে সরেজমিনে দেখা যায়, সৈকতের পাঁচ কিলোমিটার এলাকাকে বেশ দৃষ্টিনন্দন করে সাজিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু পাথর ডিঙিয়ে সৈকতে নামার জন্য করা হয়নি কোনো সিঁড়ি। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এলোমেলো পাথরের ওপর দিয়েই সৈকতে নামতে হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী পর্যটকদের।জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, সৈকতে পর্যটকদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ বক্স বসানো হয়েছে, পর্যটক পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। দর্শনার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন