
নিউজ ডেস্কঃ ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট আয়কর আইনজীবী ফরিদ উদ্দিন (৬৫)। এ ঘটনায় আরও নিহত হয়েছে তার ছেলের মেয়ে মাসরুকা আক্তার (২)।মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গুরুতার আহত অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর গ্রামে ঈদুল আজহা উদযাপন শেষে অ্যাড. ফরিদ উদ্দিন পরিবারের ৫ সদস্য নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরছিলেন। মহাসড়কের ভবেরচর এলাকায় পৌঁছালে ট্রাক চাপায় তাদের মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকার মৃত্যু হয়।