News71.com
 Bangladesh
 13 Aug 19, 11:15 PM
 170           
 0
 13 Aug 19, 11:15 PM

যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু।। শিশুসহ নিখোঁজ ৫

যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু।। শিশুসহ নিখোঁজ ৫

নিউজ ডেস্কঃ বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে আমেনা বেগম (৫৮) ও জোহরা বেগম (৩০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশু এবং অপর এক নারীসহ আরও পাঁচজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাকুরিয়ার চর এবং বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি চর বেষ্টিত চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় চর থেকে সারিয়াকান্দি উপজেলা সদরের কালিতলা ঘাটের দিকে যাচ্ছিল। 

 

পুলিশ জানায়, নিহত আমেনা বেগম চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মনছের আলীর স্ত্রী। আর জোহরা বেগমের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। ওই দু’জনের মরদেহ সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, বর্তমানে স্থানীয় নৌকার মাঝিদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে। তাছাড়া রাজশাহী ও রংপুর থেকে ডুবুরি চাওয়া হয়েছে। তারা এরই মধ্যে রওনা হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন