News71.com
 Bangladesh
 13 Aug 19, 10:26 PM
 177           
 0
 13 Aug 19, 10:26 PM

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী॥

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী॥

 

নিউজ ডেস্কঃ ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে সড়কের যানজট ও ভোগান্তি এড়িয়ে যারা বাড়ি ফিরতে পছন্দ করেন তারাই ঢাকা ছাড়ছেন। ফলে, রেল স্টেশন ও বাস টার্মিনালোতে এখনো ঘরে ফেরা মানুষের ভীড় থাকলেও ঢাকায় আসায় মানুষের সংখ্যা খুবই কম।সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভীড়। তবে, সিলেটগামী জয়ন্তিকা, চট্টগ্রামগামী চট্টলা এবং কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন।এদিকে, রাজধানীর গাবতলী বাস টার্মিনালেও ছিলো ঘরে ফেরা যাত্রীদের ভীড়। যানজট ও ভোগান্তি এড়াতেই ঈদ শেষে বাড়ি ফিরছেন তারা।সকালের দিকে ভীড় বেশি থাকলেও বিকেলের দিকে তা আস্তে আস্তে কমতে থাকে।রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের চাপ থাকলেও ঢাকায় আসা মানুষের সংখ্যা ছিলো খুবই কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন