News71.com
 Bangladesh
 12 Aug 19, 02:40 PM
 131           
 0
 12 Aug 19, 02:40 PM

সরাইলে কলেজ ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার॥

সরাইলে কলেজ ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালার বাড়ির খাটের নিচ থেকে ইকরাম (১৬) নামের এক কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামের পাশের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের স্বামী প্রবাসী বাহার আলীর বাড়ি। খালার বাড়িতেই থাকতেন ইকরাম। গতকাল সকালে লাভলী বেগম তার নিজ ঘরের দরজা তালা দিয়ে বাড়ির বাহিরে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন