News71.com
 Bangladesh
 12 Aug 19, 02:38 PM
 77           
 0
 12 Aug 19, 02:38 PM

দিনাজপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত॥আহত ১০

দিনাজপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত॥আহত ১০

নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে লিটন (৪৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে উভায় পক্ষের আরো ১০জন। আহদের উদ্ধার করে নবাবগঞ্জ, ফুলবাড়ী ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুর দেড় টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভালকা গ্রামে। গুলিবিদ্ধ হয়ে নিহত লিটন নবাবগঞ্জ উপজেলার চককরিম গ্রামের আতিয়ার রহমানের ছেলে। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, উপজেলার বড়আড়া গ্রামের রফিক উদ্দিনের সাথে নিহত লিটনের জমি নিয়ে দির্ঘদিন থেকে মামলা চলে আসছিল। সম্প্রতিক নিম্ন আদালত থেকে বিরোধীয় জমির ডিগ্রি পান রফিক উদ্দিন, সেই নিম্ন আদালতের আদেশ বলে রফিককে জমি বুঝিয়ে দিতে গেলে প্রতিপক্ষ লিটন দলবল নিয়ে পুলিশের কাজে বাধা দেয় ও হামলা করে, এসময় পুলিশ গুলি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন