News71.com
 Bangladesh
 11 Aug 19, 08:37 PM
 742           
 0
 11 Aug 19, 08:37 PM

মিন্টু এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো বিলাস বহুল এসি বাস

মিন্টু এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো বিলাস বহুল এসি বাস

মিন্টু এন্টারপ্রাইজ। চাপাই রাজশাহী আর ঢাকার মানুষের কাছে এক ভালোবাসার নাম। মিন্টু নামটা শুনলেই মনে পড়ে পুরোনো দিনের সব কথা। গত ঈদের নন এসি বাসের পর এবার বিলাস বহুল, মনমাতানো আধুনিক এসি বাস নিয়ে শুরু করবে যাত্রা।যাত্রীদের কথা চিন্তা করে মিন্টুর এই আয়োজন। বেশ কয়েকটি দামী ব্র্যান্ডের এসি গাড়ি নিয়ে আবারো রাস্তার রাজা হতে চায় মিন্টু এন্টারপ্রাইজ। ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে উত্তরাঞ্চলের এই বাসটি। যাত্রীদেরকে সঠিক সেবা ও মান নিশ্চিত করতে মিন্টু এন্টারপ্রাইজ বরাবরই ছিল প্রতিশ্রুতিবদ্ধ। মিন্টু এন্টারপ্রাইজ সবসময় চিন্তা করে যাত্রীদের কথা। প্রায় অনেক বছর বাসটি সেবা দেয়ার পর হঠাত বন্ধ হয়ে যায় এরপর যাত্রীরা পড়ে ভোগান্তিতে। যাত্রীদের মনে একটাই কথা ছিল একটাই প্রশ্ন ছিল, কখন আসবে মিন্টু এন্টারপ্রাইজ? সব কিছু চিন্তা করে নতুন উদ্দ্যম নিয়ে নতুন আঙ্গিকে গত ঈদে ৫টি নতুন মডেলের বাস নিয়ে আবারো যাত্রা শুরু করে মিন্টু এন্টারপ্রাইজ। তার সাথে এবার যুক্ত হচ্ছে বিলাসবহুল এসি বাস। অত্যাধুনিক সকল প্রযুক্তি ও সেবা যুক্ত করে যাত্রীদের চাহিদা নিশ্চিত করতে মিন্টু এন্টারপ্রাইজ আবারও এসি ও নন এসি বাস নিয়ে ঢাকা রাজশাহী চাঁপাই রুটে নেমেছে দাপটের সাথে। যাত্রীদের ঈদের কথা চিন্তা করে আগের ৫ টি নন এসি বাসের সাথে যুক্ত করেছে ২টি এসি বাস। অত্যাধুনিক এসি ও নন এসি এবং যাত্রীদের সুবিধা প্রদানের মাধ্যমে আবারো মিন্টু এন্টার প্রাইজ ফিরে পাবে তার প্রাণ ফিরে পাবে যাত্রীদের সেই ভালোবাসা এই প্রত্যাশা সকলের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন