News71.com
 Bangladesh
 11 Aug 19, 07:52 PM
 110           
 0
 11 Aug 19, 07:52 PM

সড়কে ভোগান্তির জন্য ঘরমুখি মানুষের কাছে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ॥

সড়কে ভোগান্তির জন্য ঘরমুখি মানুষের কাছে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ॥

নিউজ ডেস্কঃ মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘একজন মন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।’ ‘টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর ওই পার পর্যন্ত—এই অংশটুকুতে কখনো ধীরগতি, কখনো যানজট...। একটি অংশেই মানুষের দুর্ভোগ হয়েছে। এবং গাড়ি দেরিতে আসার জন্য টার্মিনালেও অনেকের ভোগান্তি হয়েছে। সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন মন্ত্রী।

 

‘আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে’ উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এ সড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ, কোথাও তার চেয়ে বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন