News71.com
 Bangladesh
 11 Aug 19, 07:51 PM
 96           
 0
 11 Aug 19, 07:51 PM

ঈদের দিন রাজধানীতে বৃষ্টি হবে॥ তাপমাত্রাও বাড়বে

ঈদের দিন রাজধানীতে বৃষ্টি হবে॥ তাপমাত্রাও বাড়বে

নিউজ ডেস্কঃ রাত পোহলেই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঈদের দিন ঢাকায় বৃষ্টি ঝরবে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। সময় যত গড়াবে, বৃষ্টির ধরন পাল্টে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগেও ঈদের দিন বৃষ্টি হবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। এদিকে বিদায় নিতে চলেছে শ্রাবণ মাস। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়ায় ৬৭ মিলিমিটার, চট্টগ্রামে ৬৬ মিলিমিটার ও হাতিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

 

আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।থেমে থেমে বৃষ্টি হবে। আবার রোদও উঠবে। এতে করে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গতকাল সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্য জেলাগুলোতে গড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তাপমাত্রা। এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটি নিম্নচাপে রূপ নিতে পারে। দেশের কয়েকটি স্থানে এই মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে। এর আগের মাস জুলাইয়ে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন